মালদা

আদিনা হিমঘর নির্বাচনকে কেন্দ্র করে প্রতিবাদ মিছিল করল সিপিএম এবং কংগ্রেসের জোট সংগঠন

মঙ্গলবার বেলা ৩ টায় সিপিএম পার্টি অফিস থেকে সিপিএম এর পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। তৃণমূল কংগ্রেসকে প্রতিবাদ জানিয়ে এদিন এক প্রতিবাদ মিছিল করল সিপিএম এবং কংগ্রেসের জোট সংগঠন। এদিন এই মিছিলটি সিপিএম পার্টি অফিস থেকে ষবেরিয়ে গোটা গাজোল পরিক্রমা করে আবার সিপিএম পার্টি অফিসে মিছিল শেষ হয়। তারা দাবি করেন বিগত দিনে আদিনা হিমঘর নির্বাচনে জয়ী হয়েছিল জোট পার্থীরা। এরপরই আদিনা হিমঘর বোর্ডের বিরুদ্ধে অনাস্থা ডাকা হয়। তারা জানান জোটের কয়েকজন প্রার্থীকে অপহরণ করেন তৃণমূল কংগ্রেস এর কর্মীরা। পুলিশকে কাজে লাগিয়ে ভয় দেখতে শুরু করেন জোটের প্রার্থীকে। তারপর অনাস্থা ভোট হলে পুনরায় আদিনা হিমঘর নির্বাচনে জয়ী হন জোট প্রার্থীরা। তাই তৃণমূল কংগ্রেস ও পুলিশ এর এই ঘৃণ্য রাজনীতিকে প্রতিবাদ জানিয়ে জোট প্রার্থীদের এই মিছিল